বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

তিউনিসিয়ায় নৌকা ডুবে ২৭ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ৫:২৭ অপরাহ্ন

তিউনিসিয়ার উপকূলে অভিবাসী বহনকারী নৌকাডুবে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ৮৩ জনকে।

গত ১ জানুয়ারি বুধবার এই দুর্ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তিউনিসিয়ার কেরকেন্নাহ দ্বীপপুঞ্জের আলতায়া থেকে তিন মাইল দুরে প্রায় ৮৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সেখানে দু’টি নৌকা ডুবে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের এক কর্মকর্তা বলেছেন, ৩১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি রাতে নৌকা দু’টি যাত্রা শুরু করেছিল।

নৌকার সব যাত্রী অবৈধভাবে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিল। যাত্রীরা সবাই সব-সাহারা আফ্রিকার দেশের নাগরিক।

গত বুধবার ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ভূমধ্যসাগরে ২ হাজার ২০০ জনেরও বেশি লোক মারা গেছে।

আফ্রিকান অধিবাসীদের অবৈধভাবে ইউরোপে পৌঁছাতে দালালরা তিউনিসিয়ার এই মূল পয়েন্টকে ব্যবহার করে।

গতমাসে তিউনিসিয়ার উপকূলরক্ষীরা ইউরোপের দিকে যাত্রা করার সময় দুটি আলাদা নৌকা ডুবে যাওয়ার ঘটনায় প্রায় ৩০ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর