বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক প্রধান কাশেম সোলাইমানির পঞ্চম মৃত্যুবার্ষিকীর প্রেক্ষাপটে তারা এমন হুমকি দিলেন। খবর ইরান ইন্টারন্যাশনালের। ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন কাশেম সোলাইমানি। এই হামলার জন্য তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।  

কুদস ফোর্সের ডেপুটি কো-অর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল ইরাজ মাসজেদি এমন অভিযানের ফের নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ট্রাম্প বিশ্বের সন্ত্রাসবাদী আন্দোলনের জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন, তাকে এর মূল্য দিতে হবে।

এ ছাড়া আইআরজিসির ডেপুটি কো-অর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল মোহামাদরেজা নাকদি মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেওয়ার আহ্বান করেছেন।

ইরানের আরেক ব্রিগেডিয়ার জেনারেল আসগর আরবপুর ট্রাম্পকে দ্রুত জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি তার প্রথম মেয়াদেই ছিলেন ইরানবিরোধী। এবার দ্বিতীয় মেয়াদে সেই বিরোধিতা কোন পর্যায়ে যায়-তাই এখন দেখার বিষয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর