বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠিতে জামিনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ২:৩৫ অপরাহ্ন

ঝালকাঠি সদর উপজেলায়ে একটি জানাজায় অংশ নিয়ে সবার কাছে ক্ষমা চেয়েছিলেন জামিনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তার আধাঘণ্টা পরই তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার শেখেরহাট বাজারে তাকে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম।

নিহত সাঈদুর রহমান স্বপন (৫৪) শেখেরহাট ইউনিয়নের মির্জাপুর গ্রামের প্রয়াত মতিউর রহমানের ছেলে।

তিনি ডাকাতি ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তবে অনেক দিন ধরে তিনি জামিনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে স্থানীয় ১ নং ইউপি সদস্য স্বপন খান  বলেন, একই ইউনিয়নের শিরযুগ গ্রামের হারুণ-অর রশীদ শুক্রবার বরিশাল হাসপাতালে মারা যান। শনিবার সকাল সাড়ে ৯টায় গ্রামের মাজার প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হয়।

সাঈদুর রহমান স্বপন সেখানে অংশ নিয়ে উপস্থিত সবার কাছে নিজের জীবনের ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন। জানাজা শেষে তিনি সকালের নাস্তা করার জন্য শেখেরহাট বাজারে যান।

ওসি শহিদুল ইসলাম  বলেন, সকালে শেখেরহাট বাজারে কয়েকজন দুর্বৃত্ত সাঈদুর রহমান স্বপনের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে উপুর্যপুরি কুপিয়ে ও চার হাত-পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ হত্যার ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা ও জড়িতদের চিহ্নিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর