বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জেনে নিন লটকনের আচার বানানোর নিয়ম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৯:৪০ অপরাহ্ন

বর্ষায় খিচুড়ি কিংবা পোলাওয়ের সঙ্গে খেতে পারেন লটকনের আচার। অনেক সময় তরকারিতে এই আচার দিয়ে স্বাদ বদলে নিতে পারেন। জেনে নিন লটকনের আচার বানানোর নিয়ম।

প্রথম ধাপ: এক কেজি লটকন প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর লটকনের খোসা ছাড়িয়ে ভেতরের দানাগুলো বের করে নিন।

দ্বিতীয় ধাপ: একটি পাত্রে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিন। তেল হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দুই চিমটি মেথি দিয়ে দিন। এর মধ্যে সিকি চা চামচ সরিষা বাটা দিয়ে দিন। সরিষা বাটার সময় পানি দেবেন না, ভিনেগার বা সাদা সিরকা দিয়ে সরিষা বেটে নেবেন। এতে আচার অনেক দিন ভালো থাকবে। এ পর্যায়ে এক চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে লটকনগুলো দিয়ে দিন। এতে আধা কাপ চিনি মেশান। সবকিছু একসঙ্গে নেড়েচেড়ে নিন। এবার সিকি চা চামচ হলুদ গুঁড়া, সিকি চা চামচ টালা জিরার গুঁড়া এবং স্বদমতো লবণ মেশান। দুই চা চামচ তেঁতুলের ক্বাথ মিশিয়ে দিন। এ পর্যাযে চিনি এবং লটকন থেকে যে পানি বের হবে সেই পানি না শুকানো পর্যন্ত জ্বাল দিন। এ সময় আঁচ বাড়িয়ে রাখবেন। পানি শুকিয়ে এলে দুই চা চামচ সাদা সিরকা বা ভিনেগার মিশিয়ে নিন। চুলার আঁচ কমিয়ে রাখুন। আচারের পানি একেবারে শুকিয়ে এলে সিকি চা চামচ মৌরি গুঁড়া মিশিয়ে নিন। এতে খুব সুন্দর ঘ্রাণ আসবে। আচার আঠালো হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। একটি কাচের বয়ামে সংরক্ষণ করুন।

মাঝে মাঝে রোদে দিলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে লটকনের আচার।

v


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর