শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সদস্যপদ স্থগিতে ডিইউজের নিন্দা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

প্রায় অর্ধশত পেশাদার সাংবাদিকের জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ স্থগিত করায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। 
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক বিবৃতিতে সংগঠনের পক্ষে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এ উদ্বেগ ও নিন্দা জানান।
নেতারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তিন দফায় প্রায় অর্ধশত সাংবাদিকের সদস্য পদ স্থগিত করেছে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি। যা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।
তারা বলেন, ৫ আগস্টের পরপরই প্রথম দফায় জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকের সদস্যপদ, দ্বিতীয় দফায় ১৮ নভেম্বর, ২০২৪-এ ৩৭ জন সিনিয়র সাংবাদিক এবং সবশেষ ২৮ ডিসেম্বর, ২০২৪-এ আরও পাঁচজন সিনিয়র সাংবাদিকের সদস্যপদ স্থগিত করা হয়েছে। তারা প্রত্যেকেই ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সদস্য।
ডিইউজের নির্বাহী পরিষদের পক্ষে নেতৃবৃন্দ বলেন, জাতীয় প্রেস ক্লাব একটি মুক্তবুদ্ধি চর্চার প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও কোনো সংগত কারণ ছাড়াই একতরফাভাবে সদস্যপদ স্থগিত করায় প্রতিষ্ঠানটি বিতর্কিত ও রাজনীতিকরণের একটি বড় নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করলো। যা ভবিষ্যতে শুভ কোনো ফল বয়ে আনবে না। এই ধরনের সিদ্ধান্ত ইতিহাসের কাঠগড়ায় জাতীয় প্রেস ক্লাবকে একদিন দাঁড় করাবে।
নেতৃবৃন্দ অবিলম্বে সদস্যপদ স্থগিতের আদেশ প্রত্যাহার করে  জাতীয় প্রেস ক্লাবকে দলীয় প্রভাবমুক্ত রাখার জন্য অনুরোধ জানান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর