বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

চীনে ভূমিধসে ৩০ জনের বেশি মানুষ চাপা পড়েছে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৫২ অপরাহ্ন

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার জানিয়েছে, দীর্ঘ বৃষ্টিপাতের কারণে ভয়াবহ এক ভূমিধসের কারণে ৩০ জনেরও বেশি মানুষ চাপা পড়েছে।

চীনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে সিচুয়ান প্রদেশে শনিবার ভারী বৃষ্টিপাতের ফলে স্থানীয় সময় সকাল ১১ টা ৫০ মিনিটে ইবিন শহরের জিনপিং গ্রামে ভূমিধসের সৃষ্টি হয়।

চীনের সাংহাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সাম্প্রতিক মাসগুলোতে চীনে তীব্র আবহাওয়া বিপর্যস্ত হয়েছে। গত বছর বন্যায় কয়েক ডজন লোক মারা গেছে।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে চরম আবহাওয়ার ঘটনাগুলো আরো ঘন ঘন ঘটছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিসিটিভি জানায়, প্রাথমিক জরিপে দেখা গেছে সাম্প্রতিক সময়ে দীর্ঘ বৃষ্টিপাত এবং ভূতাত্ত্বিক কারণের প্রভাবে এই বিপর্যয় ঘটেছে।

স্থানীয় কাউন্টি সরকার রোববার এএফপিকে জানায়, শনিবার দুজনকে উদ্ধার করা হয়েছে এবং ২৯ জন এখনও নিখোঁজ রয়েছেন।

রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভি জানায়, চূড়ান্ত সংখ্যা যাচাইয়ের কাজ চলছে।

সম্প্রচারক কর্তৃক প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে উদ্ধারকারীরা অন্ধকারে ধ্বংসাবশেষের মধ্য দিয়ে টর্চলাইট নিয়ে নিখোঁজদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শনিবার কর্তৃপক্ষকে, নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান ও উদ্ধার এবং পরবর্তী পরিস্থিতি সঠিকভাবে মোকাবেলা করার জন্য সম্ভাব্য সবকিছু করার নির্দেশ দিয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর