বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

চীনের ৩৭ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন

জোরপূর্বক শ্রম আদায়ের অভিযোগ তুলে চীনের ৩৭ কোম্পানির পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে নিষেধাজ্ঞা আরোপকৃত চীনা কোম্পানির সংখ্যা দাঁড়ালো প্রায় ১৫০টিতে।

এএফপি জানিয়েছে, নতুন করে নিষেধাজ্ঞার আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলো খনি, পোশাক এবং সোলার শিল্প সংশ্লিষ্ট। এসব কোম্পানি চীনের জিনজিয়াং অঞ্চলে খনিজ পদার্থ প্রস্তুতকরণ এবং তুলা রপ্তানিকরণের কাজ করে।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সেক্রেটারি আলেজান্দ্রো মায়োরকাস বলছেন, চীনভিত্তিক ৩৭টি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্ট-এর ভিত্তিতে। এর ফলে এসব কোম্পানি পণ্য আমেরিকাতে প্রবেশ করতে পারবে না।

প্রসঙ্গত, উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন ২০২১ সালে আমেরিকাতে আইনে পরিণত হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর