বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান রেজাউল করিম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৭:২৬ অপরাহ্ন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়রাম্যান হিসেবে দায়িত্ব পেলেন রেজাউল করিম। মঙ্গলবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপ সচিব মোছা: রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রেজাউল করিম শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করা নারায়ণ চন্দ্র নাথের স্থলাভিষিক্ত হবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা রেজাউল করিমকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে পদায়ন করা হল। এর আগে, চলতি বছরের ১৮ জানুয়ারি চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতারের অবসরোত্তর ছুটির পর পদটি শূন্য হয়। পদাধিকার বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন বোর্ড সচিব অধ্যাপক নারায়ন চন্দ্র নাথ।

অধ্যাপক রেজাউল করিম ১৫তম বিসিএস এ যোগ দিয়ে ১৯৯৫ সালে প্রভাষক হিসেবে সিলেটের এমসি কলেজে শিক্ষকতা শুরু করেন। এরপর ১৯৯৯ সালে প্রভাষক হিসেবে চট্টগ্রাম কলেজে শিক্ষকতা করেন। ২০০২ সালে হাতিয়া সরকারি কলেজ, একই বছরে সহকারী অধ্যাপক পদে স্যার আশুতোষ সরকারি কলেজ, ২০০৫ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরে সহকারী অধ্যাপক পদে পদায়ন হন। পরবর্তীতে ২০০৭ সালে পটিয়া সরকারি কলেজ, ২০১০ সালে চট্টগ্রামের সরকারি সিটি কলেজ, ২০১৩ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরে সহযোগী অধ্যাপক হিসেবে পদায়ন হন। ২০১৬ সালে কক্সবাজার সরকারি কলেজ এবং একই বছর চট্টগ্রাম কলেজে শিক্ষকতা করেন। পরে চট্টগ্রাম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান হন। ২০২৩ সালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর