শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

চট্টগ্রাম রেলওয়ের ৩০ কোটি টাকার ভূমি উদ্ধার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন

চট্টগ্রাম রেল স্টেশনের কাছে নিউমার্কেট এলাকায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে রেলওয়ের প্রায়  ত্রিশ কোটি টাকা মূল্যের ৪০ শতক ভূমি উদ্ধার করা হয়েছে। অভিযানে ১২টি দোকান ও ৫টি বসতঘর ভেঙে দেওয়া হয়।

বুধবার বাংলাদেশ রেলওয়ের পক্ষে চালানো এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা।

দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পর রেলওয়ের ৪০ শতক ভূমি উদ্ধার হয়েছে যার মূল্য প্রায় ত্রিশ কোটি টাকা। রেলের জায়গা দখল করে অবৈধভাবে দোকান করা হয়েছিল। উচ্ছেদ অভিযানের আগে আমরা তাদের নোটিশ দিয়েছিলাম। তারা রেলের ভূমি ব্যবহারের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। চট্টগ্রাম রেলওয়ের নতুন স্টেশনের নিরাপত্তায় সীমানা প্রাচীর বা দেয়াল নির্মাণের জন্য এই স্থাপনাগুলো বাধা হয়ে দাঁড়িয়েছিল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর