বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসনে সংস্থাগুলোর সমন্বয় জরুরি: সৈয়দা রিজওয়ানা হাসান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন

পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসনে প্রকল্পগুলোর বাস্তবায়নকারী সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সুষ্ঠু সমন্বয় জরুরি ।

 

চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে গৃহীত বিভিন্ন প্রকল্প পরিদর্শনকালে উপদেষ্টা রিজওয়ানা হাসান শনিবার  এ কথা বলেন।

দীর্ঘদিনের সমস্যা একদিনে সমাধান হওয়ার নয়-উল্লেখ করে তিনি বলেন, প্রকল্পটা জনকল্যানকর হলে অব্যাহত থাকবে। আর যদি দেখি মানুষের কাজে লাগছে না তাহলে আমাদেরকে অন্যদিক থেকে সমাধানের চিন্তা করবো।

এর আগে উপদেষ্টা রিজওয়ানা  হাসান রেলপথ, সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজমকে নিয়ে চট্টগ্রাম মহানগরের জামাল খাঁন খাল (লাভ লেইন), মির্জাপুল, এন. মোহাম্মদ ব্রিজ (বহদ্দারহাট), রাজাখালি ৫ নম্বর ব্রিজ, চাক্তাই খাল রেগুলেটর সংলগ্ন খাল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে গণমাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নের উত্তরে পানি সম্পদ উপদেষ্টা আরও বলেন, এখানে খালগুলো ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে। খালের ওপর অনেক জায়গায় বড় বড় ভবন উঠে গেছে, ৮ তলা ৬ তলা ভবন  গেছে, ৩টা স্পটে দেখলাম বড় বড় ভবনের এর পাশ ভাংতে হচ্ছে এটা একটা সমস্যা।

তিনি আরও বলেন, দ্বিতীয় সমস্যা হচ্ছে এখানে পানির প্রবাহ বাঁধাগ্রস্ত হচ্ছে। পাহাড়গুলো কাটার ফলে মাটিগুলো এসে খালে পড়ছে এবং রয়েছে প্রচুর পলিথিন এবং প্লাস্টিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন চৌধুরী, পানি সম্পদ সচিব নাজমুল আহসান,পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তাহমিদ হোসেন,সিডিএ চেয়ারম্যান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর