শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

গাজায় ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন

ফিলিস্তিনের গাজার একটি হাসপাতালের পাশে বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি টিভি চ্যানেল ’আল-কুদস টুডে এর  ৫ সাংবাদিক নিহত হয়েছেন। আউটলেটের উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায়। 

আউটলেট বিবৃতিতে বলেছে,  নুসিরাত শরণার্থী শিবিরের কাছে অবস্থিত আল আওদা হাসপাতালে এক অনুষ্ঠানের খবর সংগ্রহে গিয়েছিলেন তাঁরা। এ সময় তাদের সম্প্রচার গাড়ি লক্ষ্য করে সুনির্দিষ্ট বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ফলে ৫ সাংবাদিক নিহত হন ।

নিহত সাংবাদিকরা হলেন, ফয়সাল আবু আল-কুমসান, আয়মান আল-জাদি, ইব্রাহিম আল-শেখ খলিল, ফাদি হাসসুনা এবং মোহাম্মদ আল-লাদা।

আউটলেটের বিবৃতিতে বলা হয়েছে, ’সাংবাদিকতা ও মানবিক দায়িত্ব পালন করার সময় তারা নিহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে বলেছেন নুসিরাত এলাকায় ইসলামিক জিহাদ সন্ত্রাসী সেলের একটি গাড়িতে ইসরায়েল সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে বলা হয়েছে, হামলার আগে, সুনির্দিষ্ট যুদ্ধাস্ত্র ব্যবহার, আকাশে নজরদারি এবং অতিরিক্ত বুদ্ধিমত্তাসহ বেসামরিকদের ক্ষতির ঝুঁকি কমানোর জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছিল।

নুসিরাতের হামলা দেখেছেন এমন ব্যক্তিদের মতে, ইসরায়েলি বিমান দ্বারা নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র আল-আওদা হাসপাতালের বাইরে পার্ক করা সম্প্রচারের গাড়িতে আঘাত করে, এতে আগুন লাগে এবং ভিতরে থাকা ব্যক্তিরা নিহত হন।

ফিলিস্তিনি সাংবাদিকদের সিন্ডিকেট গত সপ্তাহে বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১৯০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন এবং কমপক্ষে ৪০০ জন আহত হয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর