শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

খুনের ঘটনা বেড়ে যাওয়ায় ত্রিনিদাদ ও টোবাগোতে জরুরি অবস্থা জারি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

খুনের ঘটনা বেড়ে যাওয়াতে ত্রিনিদাদ এবং টোবাগোতে সোমবার জরুরি অবস্থা জারি করা হয়েছে। এর ফলে দেশটির পুলিশ আগামী দু’দিন কোন রকম ওয়ারেন্ট ছাড়া তল্লাশি এবং গ্রেফতার করতে পারবে। পোর্ট অব স্পেন থেকে এএফপি এ খবর জানায়। 

ত্রিনিদাদ এবং টোবাগোর প্রধানমন্ত্রী কেইথ রাউলি বলেন, সংঘবদ্ধ ক্রিমিনালদের অপতৎপরতায় জনজীবন বিপন্ন হওয়ায় দেশটির পুলিশের পরামর্শে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এটর্নি জেনারেল স্টুয়ার্ট ইয়ং রাজধানী পোর্ট অব স্পেনে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ডিসেম্বরে দেশটিতে ৬১টি খুনের ঘটনা রেকর্ড করা হয়েছে। আর বছরব্যাপি দেশটিতে খুনের ঘটনা ঘটেছে ৬২৩। ইয়ং আরো বলেছেন, এই জরুরি অবস্থার ফলে অর্থনীতির যাতে কোন ক্ষতি না হয় সেজন্য কারফিউ বলবৎ থাকবে না। এমনকি মানুষের চলাচলেও কোন নিয়ন্ত্রন আরোপ করা হবে না।

ওয়ারেন্ট ছাড়া তল্লাশি এবং গ্রেফতার বিষয়টা এক সপ্তাহ পর্যন্ত বাড়তে পারে বলেও জানিয়েছেন এটর্নি জেনারেল স্টুয়ার্ট ইয়ং। ঐ সংবাদ সম্মেলনে দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ফিটজেরাল্ড হিন্ডস ১ কোটি ৪০ লাখ মানুষের দেশটিতে খুনের ঘটনা এইরূপ বেড়ে যাওয়াকে মহামারি হিসাবে উল্লেখ করেছেন।

এর আগে ২০১১ সালেও ত্রিনিদাদ ও টোবাগোতে জরুরি অবস্থা জারী করা হয়েছিল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর