বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার বায়োপিক মুক্তির খবর ভিত্তিহীন, দাবি হেলাল খানের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ৬:৫৭ অপরাহ্ন

দেশের কিংবদন্তি গীতিকার-প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের শেষ সিনেমা ‘আপসহীন’। এটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বায়োপিক, ২০১৩ সালে সিনেমাটি নির্মাণ করেছিলেন তিনি।তবে পারিপার্শ্বিক কারণে তখন এই তথ্য প্রকাশ করা হয়নি।

১১ বছর পর এবার এই সিনেমা মুক্তি পরিকল্পনা করা হচ্ছে বলে খবর প্রকাশ হয়৷ তবে খবরটি ভিত্তিহীন বলে একটি গণমাধ্যমে দাবি করেছেন সিনেমার অন্যতম অভিনেতা ও প্রযোজক হেলাল খান।

তার ভাষ্য, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার বায়োপিক ‘আপসহীন’ মুক্তির খবরটি কয়েকটি অনলাইন, ইউটিউবে প্রকাশিত হয়েছে, যা ভিত্তিহীন ও দুরভিসন্ধিমূলক। এমনকি এই সিনেমার শুটিংই তো শেষ হয়নি।

হেলাল খান বলেন, যতদূর মনে পড়ে, ওই সময় এফডিসিতে ৫-৭ দিন আমরা শুটিং করেছিলাম। তারপর পুরো কাজটা বন্ধ হয়ে যায়। হঠাৎ করে শুনলাম, ‘আপসহীন’ মুক্তি পাচ্ছে! আচমকা এমন খবরে আমি তো অবাক, একই সঙ্গে বিব্রতও হয়েছি।

তিনি আরো বলেন, ২০১৩ সালের পর ২০১৪ সালের নির্বাচন এবং পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত রাজনৈতিক পটভূমিতে অনেক পরিবর্তন হয়েছে। এদিকে ২০২২ সালের ৪ সেপ্টেম্বর সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার মারা যান। এসব পটপরিবর্তনের কারণে আর কখনো বায়েপিক নির্মাণের বিষয়ে আমি চিন্তাভাবনা করিনি। কাজেই বায়োপিক মুক্তির বিষয়টি মিথ্যা, গুজব।

সিনেমাটিতে হেলাল খান অভিনয় করেছেন জিয়াউর রহমানের চরিত্রে। খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করেছেন নিপুণ আক্তার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর