বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

কিউবার প্রেসিডেন্টের নেতৃত্বে হাভানায় ফিলিস্তিনের পক্ষে মিছিল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৩:০০ অপরাহ্ন

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল এবং কমিউনিস্ট পার্টির অন্যান্য নেতাদের নেতৃত্বে হাজার হাজার কিউবান গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করতে সোমবার হাভানায় মিছিল করেছে। হাভানা থেকে এএফপি এ খবর জানায়।

কিউবায় বসবাসরত প্রায় ২৫০ ফিলিস্তিনি মেডিকেল ছাত্রসহ বিক্ষোভকারীরা একটি বড় ব্যানার বহন করছিল যাতে লেখা ছিল ‘স্বাধীন ফিলিস্তিন দীর্ঘজীবী হোক’। মিছিলে প্রেসিডেন্ট এবং তার সহযোগীরা ঐতিহ্যবাহী কেফিয়াহ স্কার্ফ পরিধান করেছিলেন।

মিছিলে যোগদানকারী ২০ বছর বয়সী আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মিশেল মারিনো এএফপিকে বলেছেন ‘আমরা এখানে ফিলিস্তিনি জনগণের ন্যায্য দাবি এবং তাদের সার্বভৌমত্ব, তাদের স্বাধীনতা এবং ফিলিস্তিনি জনগণের প্রতি ইসরাইল যে গণহত্যামূলক ক্রুসেড অনুশীলন করছে তার বিরুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থন জানাতে এসেছি।

ইসরায়েলের উপর হামাসের নৃশংস হামলার বার্ষিকীতে এই মিছিলটি হওয়ার কথা ছিল, কিন্তু গত সপ্তাহে কিউবা এবং ফ্লোরিডায় আঘাত হানা হারিকেন মিলটনের কারণে এটি স্থগিত করা হয়েছিল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর