বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

কাইরোস রকেট উৎক্ষেপণে আবারো স্পেস ওয়ানের বিলম্ব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৫:৫৩ অপরাহ্ন

দ্বিতীয় দিনের মত কাইরোস রকেট উৎক্ষেপণে বিলম্ব করেছে রকেট উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান জাপানের স্পেস ওয়ান। 
গতকাল শনিবার স্থানীয় সময় সকাল ১১টায় এই কাইরোস রকেট উৎক্ষেপণের কথা থাকলেও টোকিও ভিত্তিক স্পেস ওয়ান তা ২৪ ঘণ্টার জন্য পিছিয়ে দেয়। কারণ, হিসাবে তারা বাতাসের তীব্রতার কথা বলে। 

স্থানীয় মিডিয়ার উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, আবহাওয়াজনিত কারণে, আজ রোববার দ্বিতীয়বারের মতো এই রকেট উৎক্ষেপণের সময়কাল পিছিয়ে দেয় স্পেস ওয়ান।

এএফপি আরও বলছে এ বিষয়ে স্পেস ওয়ানের তাৎক্ষণিক প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়নি।

গত মার্চে জাপানের স্পেস ওয়ানের তৈরি ৬০ ফুট লম্বা রকেট লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যান্ত্রিক সমস্যার কারণে দুর্গম পার্বত্য এলাকায় বিস্ফোরিত হয়ে ভেঙ্গে টুকুরো টুকরো হয়ে পড়ে।

ক্যানন ইলেক্ট্রনিকস, আইএইচআই অ্যারোস্পেস, নির্মাণ প্রতিষ্ঠান শিমুজি এবং সরকারী উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় ২০১৮ সালে জাপানের স্পেস ওয়ান প্রতিষ্ঠিত হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর