বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

এ বছর বিয়ে করতে পারে বনি-কৌশানী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৩:০৮ অপরাহ্ন

টলিউডের জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি। সিনেমায় এ জুটির রসায়নে বরাবরই মুগ্ধ হন দর্শকরা। এদিকে ব্যক্তিজীবনেও চুটিয়ে প্রেম করছেন বনি-কৌশানী।

বিয়ে করতে যাচ্ছেন বনি-কৌশানী— এমন গুঞ্জনও বহুবার উঠেছে। এরপর বনি সেনগুপ্তর হবু শ্বশুর জানান, ২০২৪ সালে বিয়ে করবে বনি-কৌশানী।

কিছুদিন ধরে বনি-কৌশানীর বিয়ে নিয়ে দুটি গুঞ্জন শোনা যাচ্ছিল। কেউ বলছিলেন, লোকসভা ভোটের পরই তারকা যুগলের চার হাত এক হবে। কারো কারো দাবি, চলতি বছরের নভেম্বরে বিয়ে সারবেন তারা।

বনি সেনগুপ্ত বলেন, এখনই এমন কিছু ঘটছে না। তিনি ও কৌশানী এখন কাজে ব্যস্ত। হাতের কাজগুলো একটু কমলে ভাবনাচিন্তা করা যেতে পারে।

বনি সেনগুপ্ত বলেন, ‘২০২৫ সালের আগে কোনোভাবেই বিয়ে নয়। আর সেই আয়োজন অবশ্যই গ্র্যান্ড হবে। উৎসব বলা যেতে পারে। মেহেদি, সংগীত সমস্ত কিছুতে থাকবে ফিল্মি স্টাইল।’

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর