বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে: কিম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন

উত্তর কোরীয় নেতা কিম জং উন দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, পিয়ংইয়ং ‘অনির্দিষ্ট’ কালের জন্য পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে।বুধবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ‘কেসিএনএ’ এ খবর জানিয়েছে। 

যুক্তরাষ্ট্রের নব নিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের কথা বলার কয়েকদিন পর উত্তর কোরীয় নেতা এমন মন্তব্য করেছেন।সিউল থেকে এএফপি আজ এই খবর জানিয়েছে।

পিয়ংইয়ংয়ের সরকারি বার্তা সংস্থা ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’ জানিয়েছে, সম্প্রতি পরমাণু সরঞ্জাম উৎপাদন কেন্দ্র পরিদর্শনকালে কিম সতর্ক করে বলেছেন, শত্রু দেশগুলোর সঙ্গে সংঘর্ষ অনিবার্য হয়ে পড়েছে এবং ২০২৫ সাল হবে উত্তর কোরিয়ার পরমাণু শক্তি জোরদারের ‘গুরুত্বপূর্ণ বছর।’

কেসিএনএ জানিয়েছে, কিম বলেছেন, ‘দেশের পরমাণু শক্তি জোরদার করা হচ্ছে আমাদের দৃঢ় রাজনৈতিক এবং সামরিক অবস্থান।’

রিপোর্টে বলা হয়েছে, কিম শনিবার সমুদ্র থেকে উপকূলে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর পরমাণু অস্ত্রের কারখানা পরিদর্শনকালে এমন মন্তব্য করেছেন।

গত ২০ জানুয়ারি ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার পর উত্তর কোরিয়ার এটাই প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর