বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইস্ট-ওয়েষ্ট মিডিয়া গ্রুপের ওপর কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা বিএনপির

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১:৩৫ অপরাহ্ন

ইস্ট-ওয়েষ্ট মিডিয়া গ্রুপের ওপর পরিকল্পিত কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব  অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিবৃতিতে স্বাক্ষর করেন।

বিবৃতিতে বিএনপি বলেছে,  ইস্ট-ওয়েষ্ট মিডিয়া গ্রুপে দুবৃর্ত্তরা হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে। তারা বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট-ওয়েষ্ট মিডিয়া গ্রুপের ভবনে জোরপূর্বক ঢুকে হকিস্টিক ও লাঠিসোটা নিয়ে আক্রমণ চালিয়ে ব্যপক ক্ষতিসাধন করে। এই হামলায় টেবিল, কম্পিউটার, এসিসহ অন্যান্য জিনিসপত্রের ব্যাপক ক্ষতি হয়। মিডিয়া গ্রুপের ভবনে অন্তর্ভূক্ত বাংলাদেশ প্রতিদিন, কালের কন্ঠ, ডেইলি সান, বাংলা নিউজ ২৪, নিউজ ২৪ চ্যানেল, টি স্পোর্টস ও ক্যাপিটাল এফএম রেডিও’র কার্যক্রমও চলে। এহেন প্রতিষ্ঠান সমূহের ওপর দুস্কৃতিকারিদের নারকীয় হামলা চক্রান্তমূলক এবং বিশেষ অশুভ উদ্দেশ্যে ঘটানো হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্রের অভিযাত্রাকে বাধাগ্রস্ত করা এবং জনমনে বিভ্রান্তি তৈরীর জন্য অশুভ চক্রান্তকারিরা এই হামলা করেছে বলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বিবৃতিতে উল্লেখ করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর