বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীর পদত্যাগের হুমকি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৯ মে, ২০২৪, ৩:০৬ অপরাহ্ন

ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ পদত্যাগের হুমকি দিয়েছেন।

বেনি গ্যান্টজ শনিবার নেতানিয়াহুকে নির্দেশিত এক টেলিভিশন ভাষণে বলেছেন, গাজা নিয়ে যুদ্ধপরবর্তী পরিকল্পনা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অনুমোদন না দিলে তিনি পদত্যাগ করবেন।তিনি এ জন্যে আগামী ৮ জুন সময় বেঁধে দিয়েছেন।
বেনি গ্যান্টজ ইসরায়েলি মন্ত্রিসভার প্রতি যুদ্ধ শেষে অবরুদ্ধ গাজা উপত্যকাকে শাসনের জন্য ছয়দফা পরিকল্পনায় সম্মতি দেয়ারও আহ্বান জানান।

বেনি গ্যান্টজ তার ছয় দফায় হামাসের পতন, ইসরায়েলি নিরাপত্তা নিশ্চিত করা, ফিলিস্তিনী ভূখন্ডের ওপর নিয়ন্ত্রণ এবং ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে দেয়াকে অন্তর্ভূক্ত করেন।

তিনি বলেন, ইসরায়েলি নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখার পাশাপাশি আমেরিকান, ইউরোপীয়ান, আরব ও ফিলিস্তিনীদের নিয়ে একটি প্রশাসন গঠন করতে হবে যারা গাজা উপত্যকার বেসামরিক বিষয়গুলো দেখবে এবং ভবিষ্যতের বিকল্প ভিত্তি তৈরি করতে হবে যেখানে হামাস কিংবা মাহমুদ আব্বাস থাকবে না।

ইসরায়েলের সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, যদি তাঁর চাওয়া পূরণ করা না হয়, তাহলে তিনি গত বছর গাজা যুদ্ধের তদারকির জন্য গঠন করা যুদ্ধকালীন জরুরি ঐক্যের সরকার থেকে নিজের মধ্যপন্থী দলের সমর্থন তুলে নেবেন।
উল্লেখ্য, বেনি গ্যান্টজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ। এমনকি তিনি গত বছর যুদ্ধকালীন সরকারে অংশ নেওয়ার আগে দেশটিতে অন্যতম প্রধান বিরোধী নেতা হিসেবেও পরিচিত ছিলেন।

বিশ্লেষকেরা মনে করছেন, গ্যান্টজের এই সময় বেঁধে দেওয়া ইসরায়েল সরকারের মধ্যকার ফাটল আরও গভীর কর তুলেছে।
নেতানিয়াহু সরকারের ওপর ক্রমশ চাপ আরো  বাড়বে বলেই তারা মনে করছেন।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় এ পর্যন্ত অন্তত ৩৫ হাজার ৩৮৬ জন নিহত হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর