বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইরানের ওপর ইসরায়েলের হামলা ‘আত্মরক্ষার মহড়া’: যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৩:৪৬ অপরাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্র শুক্রবার ভোররাতে বলেছে, ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলা এই মাসের শুরুতে তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরাইলের ‘আত্মরক্ষার জন্য একটি মহড়া’। এই ব্যাপারে তাদের আগেই জানানো হয়েছিল। ওয়াশিংটন থেকে এএফপি এখবর জানায়।

হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র শন স্যাভেট বলেছেন, ইরানের সামরিক
লক্ষ্যবস্তুগুলোকে টার্গেট করে পরিচালিত এই হামলা হল ‘আত্মরক্ষার একটি মহড়া’এবং গত ১ অক্টোবর
ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব।

নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে আগেই এই ব্যাপারে অবহিত করা হয়েছিল এবং যুক্তরাষ্ট্র এতে জড়িত নয়।

মার্কিন যুক্তরাষ্ট্রকে কতটা আগাম জানানো হয়েছিল তা জানাননি ওই কর্মকর্তা।

হোয়াইট হাউসের কর্মকর্তাগণ পরে পৃথক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন ও
ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হামলা সম্পর্কে অবহিত করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর