বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইউক্রেনে ‘ন্যায়সম্মত শান্তি’র আহ্বান জাতিসংঘ মহাসচিবের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৪:০০ অপরাহ্ন

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার ইউক্রেনে ‘ন্যায়সঙ্গত শান্তির’ জন্য আবেদন জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিনের সামনে এক বক্তৃতায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছেন।

রাশিয়ার কাজানে পুতিন আয়োজিত একটি ব্রিকস শীর্ষ সম্মেলনের সমাপনী দিনে বক্তৃতাকালে গুতেরেস গাজায় একটি ‘অবিলম্বে যুদ্ধবিরতি’, ‘জিম্মিদের মুক্তি’ এবং লেবাননে ‘অবিলম্বে শত্রুতা বন্ধ’ করার দাবি করেন। খবর এএফপি’র।

জাতিসংঘ মহাসচিব ২০২২ সালের এপ্রিলের পর প্রথমবারের মতো রাশিয়া সফর করছেন।

গুতেরেস মস্কোর আক্রমণ এবং রুশ সামরিক বাহিনীর ‘ইউক্রেনীয় ভূখ- দখল’-এর সমালোচনা করেন।

শীর্ষ সম্মেলনে গুতেরেস বলেন, ‘আমাদের ইউক্রেনে শান্তি দরকার। জাতিসংঘের সনদ, আন্তর্জাতিক আইন ও  (জাতিসংঘ) সাধারণ পরিষদের প্রস্তাবের আলোকে ‘ন্যায়সঙ্গত শান্তি’।

তিনি সকল রাষ্ট্রের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখ-তা এবং রাজনৈতিক স্বাধীনতার নীতিমালা’  সম্মান করা অপরিহার্য বলে উল্লেখ করেন।

শীর্ষ সম্মেলনে অন্য বিশ্ব নেতারাও লেবানন ও গাজায় ইসরাইলের যুদ্ধ বন্ধের আহ্বান জানান।

সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ইসরাইল গাজার বেসামরিক নাগরিকদের ক্ষুধার্ত রাখার এবং তাদের নিজ ভূখ- থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।

এদিকে পুতিন পশ্চিমা ‘অলীক’ আশার বিষয়ে সতর্খ বাণী উচ্চারণ করে বলেন, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করা যাবে না।

মস্কো-বিরোধীরা ‘আমাদের দেশকে একটি কৌশলগত পরাজয় মোকাবেলা করার লক্ষ্য গোপন করে না’ উল্লেখ করে তিনি বলেন,‘আমি সরাসরি বলব,এগুলো অলীক হিসাব-নিকাশ।

এটি কেবল তারাই করতে পারে যারা রাশিয়ার ইতিহাস জানেন না।’

গুতেরেস ও পুতিন সর্বশেষ ২০২২ সালের এপ্রিলে রাশিয়ার ইউক্রেনীয় শহর মারিউপোল অবরোধের সময় ক্রেমলিনে সাক্ষাৎ করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর