বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আজ আসছে বিএনজির দ্বিতীয় সিজন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ১২:১৫ অপরাহ্ন

২০২২ সালে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পায় ৯ জন স্কুল পড়ুয়া ছেলেমেয়ের গল্প নিয়ে টিনএজ ড্রামা সিরিজ ‘বিএনজি-বয়েজ অ্যান্ড গার্লস’। কিশোর-কিশোরীদের বন্ধুত্ব, ভালোবাসা, হিংসা, স্বপ্ন, আকাঙ্ক্ষা আর প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত সিরিজটি মুক্তির পর দারুণ সাড়া ফেলে।

দীর্ঘদিন পর নির্মিত হয়েছে সিরিজটির দ্বিতীয় সিজন। শুক্রবার বঙ্গতে মুক্তি পাবে সিরিজের দ্বিতীয় সিজন। প্রথম পার্টের মতো দ্বিতীয় সিজনও নির্মাণ করেছেন মোমিন বিশ্বাস ও পলাশ নাজিম।

পরিচালক পলাশ নাজিম বলেন, ‘প্রায় ২ বছর পর বিএনজি আবার ফিরে আসছে। ব্যাপারটা পরিচালক হিসেবে আমার জন্য খুবই আনন্দের। তার চেয়েও বড় আনন্দ হচ্ছে, এই সিজনটির জন্য দর্শক অনেক দিন অপেক্ষায় ছিলেন। অবশেষে আমরা তাদের চাহিদা পূরণ করতে পেরেছি।’

প্রথম সিজনের মতো এই সিজনে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— ইন্তেখাব দিনার, মুনিরা ইউসুফ মেমি, সাবেরী আলম, শাহাদাত হোসেন, খায়রুল বাশার, জোপারি লুসাই, পৌষালী অথৈ, রোদসী সিদ্দিকা, সাবা চৌধুরী, সাদ নাওভী, আহমেদ গোলাম দস্তগীর শান, পার্থ শেখ, তৌফিকুল হাসান নিহাল, শাদমান ফাইয়াজ প্রমুখ।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর