বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আগামী ৪ মার্চ মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন ট্রাম্প

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের স্পিকার মাইক জনসন শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগামী ৪ মার্চ মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। এটি দ্বিতীয়বারের মতো ক্ষমতায় ফেরার পর আইনপ্রণেতাদের সামনে তার প্রথম আনুষ্ঠানিক ভাষণ হবে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র রিপাবলিকান স্পিকার জনসন প্রেসিডেন্টকে পাঠানো চিঠিতে ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের আইন প্রণয়নের ভবিষ্যতের জন্য তার ‘আমেরিকা ফার্স্ট’ দৃষ্টিভঙ্গি তুলে ধরার আহ্বান জানান।

চিঠিতে বিশেষ করে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম সপ্তাহে তার ‘দৃঢ় নেতৃত্ব ও সাহসী পদক্ষেপ’-এর প্রশংসা করা হয়।

চিঠিতে বলা হয়, ‘আমেরিকার সুবর্ণ যুগ শুরু হয়েছে,’ যা ট্রাম্প তার সোমবারের উদ্বোধনী ভাষণে উল্লেখ করেছেন।

ট্রাম্পের রিপাবলিকান পার্টি বর্তমানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে।

শুক্রবার থেকে ট্রাম্প ওয়াশিংটনে অনুপস্থিত রয়েছেন। দ্বিতীয় মেয়াদের প্রথম সফরে তিনি উত্তর ক্যারোলিনা ও ক্যালিফোর্নিয়ার দুর্যোগপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন। শনিবার তিনি নেভাদার লাস ভেগাসে তার সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর