শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

অনেকদিন পর গান গাইলেন রুনা লায়লা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২ মার্চ, ২০২৪, ১০:২৬ অপরাহ্ন

উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা প্রায় এক যুগ পর বাংলাদেশ বেতারের জন্য গান গেয়েছেন। ‘ও বৃষ্টি তুমি’ শিরোনামের গানটি লিখেছেন সুমন সরদার; সুর করেছেন সাদেক আলী।বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসের জন্য গানটিতে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের ট্রান্সক্রিপশন সার্ভিসের ড্রামা স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।

বেতারে গান রেকর্ডিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে রুনা লায়লা বলেন, দীর্ঘদিন পর বেতারে এসে ভীষণ ভালো লাগল। বেতারের আধুনিকায়ন দেখে মুগ্ধ হয়েছি। সবার আন্তরিকতাও আমাকে মুগ্ধ করেছে। গানটির কথা যেমন ভালো লেগেছে, সুরও ভালো লেগেছে।

বাংলাদেশ বেতারের সঙ্গীত বিভাগের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, সবশেষ ২০১১ সালের জুলাই মাসে বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক দুটি গান গেয়েছিলেন রুনা লায়লা।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর