বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সংস্কার আপনাদের কাজ না;দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা দিনঃ আমির খসরু

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ১:১৩ পূর্বাহ্ন

সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের কাজ না। জনগনের ভোটে নির্বাচিত সরকার সংস্কার করবে।তাই দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার এখন শেখ হাসিনার সুরে কথা বলছে। আগে শেখ হাসিনা বলতেন, আমরা উন্নয়ন করছি, বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছি, তাই নির্বাচন কেন দরকার? এখন অন্তর্বর্তী সরকারও বলছে, আমরা সংস্কার করছি। অর্থনৈতিক উন্নয়ন করছি। আমরা আপনাদের বলছি, সরি। সংস্কার আপনাদের কাজ না। আপনাদের কাজ একটি গ্রহণযোগ্য নির্বাচন করা।’

শুক্রবার (২৮ মার্চ) চট্টগ্রাম ক্লাবে পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের জন্য আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, ‘গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষের সাংবিধানিক, রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ায় একমাত্র পথ। আর তার বাহক হচ্ছে, দেশের জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার গঠন করা। যারা জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিতা থাকবে। একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে আবার গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা। সেই গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার ক্ষেত্রে এবং নির্বাচনের ক্ষেত্রে যেই সমস্ত ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে সেটা দেশের জনগণ মেনে নেবে না।’

রাজনীতিতে এখন বড় ধরনের পরিবর্তন এসেছে জানিয়ে তিনি বলেন, ‘রাজনীতিবিদ ও সাংবাদিকদের পাশাপাশি চলতে হয়। একটি অপরটি ছাড়া যথাযথভাবে কার্যসিদ্ধি হয় না। দীর্ঘ সময় পর একটি স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়েছে। রাজনীতিতে এখন বড় ধরনের পরিবর্তন এসেছে। নতুন বাংলাদেশে রাজনীতিবিদদের পাশাপাশি সাংবাদিকদেরও ভূমিকা রাখতে হবে।’

আমির খসরু বলেন, ‘দেশে প্রত্যেকদিন গণতন্ত্র ছাড়া অতিবাহিত হচ্ছে। দয়া করে গণতন্ত্র ফিরিয়ে দেন। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেন। সংস্কার যেটা বলছেন এটা নির্বাচিত সরকারের দায়িত্ব। জনগণের ভোটে নির্বাচিত সরকার যাবতীয় সংস্কার করবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর