বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেফতার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২২ অপরাহ্ন

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ মঙ্গলবার ( ২৩ সেপ্টেম্বর)  এ বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন খিলক্ষেত থানা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী আইনুল আসিফ (২৬), বাঁকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নিছার আলী (৫৫), আওয়ামী মৎস্যজীবী লীগ দক্ষিণ সূত্রাপুর থানার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল হক ফয়সাল (৪৫), ছাত্রলীগ কর্মী মো. আকাশ (২৫), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো. মুরসালিন তালুকদার (৩৪), আওয়ামী লীগ কর্মী মো. রিপন (৩৮), আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্য মুহম্মদ আনিসুর রহমান (৫৭), আমতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাহবুবুল ইসলাম (৩৪), আমতলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নুসরাত জাহান লিমা (৪৬), স্যার এএফ রহমান হল ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এএসএম আল সনেট (৩৬), লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. বেলাল হোসেন তুহিন (২৯), মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আরশেদ আলী বিশ্বাস (৫৭) ও তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অভিমুন্য বিশ্বাস অভি (৩৫)।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রাজধানীর বাড্ডা, মতিঝিল, যাত্রাবাড়ী, বনশ্রী, ধানমন্ডি, বেইলি রোড, রসুলবাগ, মুগদা ও রামপুরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিসি তালেব জানান, গ্রেফতার মো. মাহবুবুল ইসলামের বিরুদ্ধে বরগুনার আমতলী থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর