মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ঢাবির ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনকে ওএসডি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. জাহাঙ্গীর আলমের অফিসে কর্মরত ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনকে ওএসডি করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে। ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এক বিবৃতিতে জানান, রুহুল আমিন ৩ আগস্ট ২০২৪ সালে ‘জুলাই গণহত্যা’র সমর্থনে তথাকথিত খুনি হাসিনার পক্ষে মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন। সেই ঘটনায় জড়িত থাকায় তাকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে দীর্ঘদিন ধরে তার বিচার দাবি করে আসছিলেন ডাকসুর নেতৃবৃন্দ।

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, ট্রেজারার ড. জাহাঙ্গীর আলম রুহুল আমিনের বিরুদ্ধে অভিযোগ জানার পরও কোনো ব্যবস্থা নেননি। বরং ‘তার বিকল্প নেই’ বলে মন্তব্য করে দীর্ঘ দেড় বছর ধরে তাকে নিজের অফিসে আশ্রয় দিয়ে রেখেছিলেন।

ডাকসুর পক্ষ থেকে বলা হয়, গত এক বছরে রুহুল আমিনসহ ফ্যাসিবাদপন্থিদের বিচারের দাবিতে বহুবার লিখিত ও মৌখিকভাবে আবেদন জানানো হয়। এমনকি ডাকসু গঠনের পরও ছয় থেকে সাতবার প্রশাসনের কাছে দাবি জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

অবশেষে রোববার রেজিস্ট্রার ভবন ঘেরাও কর্মসূচির পর প্রশাসন তাকে ওএসডি করতে বাধ্য হয়।

ডাকসুর পক্ষ থেকে আরও জানানো হয়, শুধু রুহুল আমিনকেই নয়- যারা জুলাই গণহত্যাসহ অতীতের সব ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বৈধতা দিয়েছেন, সেই শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রদেরও বিচারের মুখোমুখি করতে হবে। রুহুল আমিনকে ওএসডি করাই যথেষ্ট নয়, দ্রুত তাকে আইনের আওতায় আনতে হবে।-দেশ


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর