বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০২ অপরাহ্ন

আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে এই প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।

ঘোষিত প্যানেল অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি) পদে রাবি শাখার সহ-সভাপতি শেখ নূর উদ্দিন আবির, সাধারণ সম্পাদক (জিএস) পদে রাবি শাখার দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে রাবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়াও অন্যান্য পদে মনোনীত প্রার্থীরা হলেন- ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুন, সহকারী ক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান শাওন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, সহকারী সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার আলম অথী, মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত ঈশিতা, তথ্য ও গবেষণা সম্পাদক গাজী ফেরদৌস হাসান, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক রেদোয়ানুল ইসলাম রিদয়, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক রাফায়েতুল ইসলাম রাবিত, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক নুর নবী।

এদিকে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মারুফ হোসেন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নাইমুল ইসলাম নাইম, বিতর্ক ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক জিসান বাবু, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক এ আর রাফি খান, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক কুঞ্জশ্রী রায় সুলগ্ন (শুভ), কার্যনির্বাহী সদস্য-১ মিনারুল ইসলাম মেঘ, কার্যনির্বাহী সদস্য-২ সাঈদ হাসান ইবনে রুহুল, কার্যনির্বাহী সদস্য-৩ মাহবুব মোর্শেদ ইল্লিন ও কার্যনির্বাহী সদস্য-৪ পদে মো. আশরাফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর