বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মবতন্ত্রের ভয়ে রিটার্নিং কর্মকর্তারা মনোনয়ন বাতিল করেছিলঃ শামীম হায়দার পাটোয়ারী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ১:৫৬ অপরাহ্ন

রিটার্নিং কর্মকর্তারা মবের ভয়েই অনেক প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

আজ রোববার (১১ জানুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানিতে এসে এমন অভিযোগ ‍তুলেন তিনি।

এদিকে নির্বাচন কমিশনে দ্বিতীয় দিনের মতো চলছে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে দায়েরকৃত আপিলের শুনানি। দুপুর ১টা পর্যন্ত ৩৫টি আপিল শুনানি হয়েছে। তার মধ্যে ২৮টি আবেদন বৈধ এবং ৫টি অবৈধ এবং দুটি স্থগিত করেছে কমিশন। আজ আপিল আবেদনের ৭১ থেকে ১৪০ পর্যন্ত শুনানি হবে, যা চলবে বিকাল পাঁচটা পর্যন্ত।

এসময় শামীম হায়দার পাটোয়ারী অভিযোগ করে বলেন, মবতন্ত্রের ভয়েই রিটার্নিং কর্মকর্তারা জাতীয় পার্টির অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছিল।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে জাতীয় পার্টি ৭০টির মতো আসনে জয়লাভ করবে এমন আশাও প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের সংখ্যা ছিলো ৬৪৫টি। শনিবার আপিল শুনানির প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আবেদনের শুনানি সম্পন্ন করা হয়। রোববার শুরু হয় ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর