সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মার্চের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করলে পরবর্তী সিদ্ধান্ত: সালাহউদ্দিন আহমেদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১ মার্চ, ২০২৫, ৯:১৬ অপরাহ্ন

এই মার্চ মাসেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে— প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। উল্লিখিত সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষিত না হলে গণতান্ত্রিক শক্তিগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করা হবে বলেও জানান এ বিএনপি নেতা।

আজ শনিবার (১ মার্চ) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশনে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

এসময় নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানানোর পাশাপাশি দলটির ‘সেকেন্ড রিপাবলিক’ তত্ত্ব নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, তাদের ঘোষণাপত্রে বলেছে- সেকেন্ড রিপাবলিক করবে। আমাদের প্রশ্ন বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে? বর্তমান রিপাবলিক কি নেই? আপনারা তো সংস্কার কমিশনে সংশোধনী দিয়েছেন। গণপরিষদ নাম কেন হবে?

তিনি বলেন, বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়া দেশ নয়, বরং ফ্যাসিবাদ জমানা থেকে ফেরাতে সংশোধন জরুরি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, রাজপথে বেড়ে ওঠা ঐক্য বিনষ্ট হলে লাভবান হবে পতিত স্বৈরাচার। এসময় স্থানীয় সরকার নির্বাচনের নামে গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘায়িত করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেন, জাতীয় নাগরিক কমিটি থেকে কোনও রাজনৈতিক দর্শন পাওয়া যাচ্ছে না।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর