বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সাজার রায়ের বিরুদ্ধে জুবাইদা রহমানের পরবর্তী আপিল শুনানি ২৬ মে

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৩:৫৫ অপরাহ্ন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ৩ বছরের সাজা বাতিল চেয়ে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের করা আপিলের প্রথম দিনের শুনানি শেষে আগামী সোমবার (২৬ মে) পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ শুনানি পরবর্তী তারিখ ধার্য করেন।

জুবাইদা রহমানের আইনজীবী এস এম শাহজাহান বলেন, মামলার কোথাও ডা. জুবাইদা রহমান অসাধু উপায়ে সম্পদ অর্জন করেছেন এমন কথা বলা নেই।

এর আগে, গত ১৪ মে জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। পরে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেয়া হয়। পাশাপাশি ওই মামলায় বিচারিক আদালতের দেয়া অর্থদণ্ডাদেশও স্থগিত করা হয়।

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলাটি দায়ের করে দুদক। এরপর ২০২৩ সালের ২ আগস্ট দুদকের এই মামলার দুটি ধারায় তারেক রহমানকে ৯ বছর ও জুবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। পাশাপাশি তাদের অর্থদণ্ডও প্রদান করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর