বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ডিএমপির পাঁচ পুলিশ কর্মকর্তাকে বদলি-পদায়ন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৪:৪৭ অপরাহ্ন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত দুই আদেশে এ পদায়ন করা হয়।

পদায়নকৃত কর্মকর্তারা হলেন— ডিএমপির পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটি-এডমিন অ্যান্ড লজিস্টিকস্‌ বিভাগ) মুঈদ মোহাম্মদ রুবেলকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

ডিএমপির গোয়েন্দা-মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসাইনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) ও ডিএমপির ট্রাফিক-ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আকতারুজ্জামানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে আরেক আদেশে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার ফারজানা হককে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) হিসেবে রমনা বিভাগের ধানমন্ডি জোনে ও ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহেল বাকীকে (ট্রাফিক) ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনে পদায়ন করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর