বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সাতক্ষীরার ফাহিম তরুণ প্রজন্মের এক উজ্জ্বল দৃষ্টান্ত

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৪:১৩ অপরাহ্ন

বাংলাদেশের তরুণ প্রজন্মের  এক উজ্জ্বল দৃষ্টান্ত মোঃ মফিজুল ইসলাম ফাহিম। আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বের পাশাপাশি একজন সফল উদ্যোক্তা, সমাজসেবক এবং শিক্ষানুরাগী হিসেবে তার পরিচিতি আজ সর্বত্র।

সাতক্ষীরার কোমরপুরে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করা এই তরুণের পিতা হাজী মোহাম্মদ এবাদুল সরদার ও মাতা মোসাম্মৎ খায়রুন নেছা। শৈশব থেকেই মেধাবী ফাহিম শিক্ষার প্রতি আগ্রহী ছিলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে স্নাতক সম্পন্ন করে তিনি উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাজ্যে। লন্ডনের  Anglia Ruskin University থেকে  অর্জন করেন এমবিএ ডিগ্রি।

শিক্ষাজীবন শেষ করে দেশে ফিরে  ফাহিম প্রতিষ্ঠা করেন A&F Associates । এতে তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO & Founder) হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি  সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সমানভাবে সক্রিয় । তিনি কোমরপুর জামে মসজিদ ও ঈদগাহের সভাপতি, আলোর দিশারি যুব সংঘের সভাপতি এবং AD-DUHAA Welfare Foundation-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে কাজ করছেন।

তাঁর নেতৃত্ব কেবল জাতীয় পর্যায়েই সীমাবদ্ধ নয়; আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে তার সক্রিয় ভূমিকা। তিনি উচ্চশিক্ষা বিষয়ক অসংখ্য আন্তর্জাতিক কনফারেন্স ও প্রশিক্ষণে অংশ নিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ICEF, NAPSA, EuroAsia, British Council, IDP, ApplyBoard, Navitas, CCCU এবং InUni।

শিক্ষা খাতের উন্নয়নে কাজ করার পাশাপাশি সংবাদ মাধ্যমেও রয়েছে তার উজ্জ্বল পদচারনা। তিনি “ দৈনিক আগামীর বাংলাদেশ”-এর সম্পাদক এবং “দৈনিক দিনের খবর”-এর সিটি এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

আগামী  ২৬ জুলাই ২০২৫ তারিখে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত FACD-CAB নির্বাচনে (২০২৫–২০২৭) ‘PR & Communication Secretary’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো: মফিজুল ইসলাম ফাহিম।

নির্বাচিত হলে সংগঠনের ভাবমূর্তি উন্নয়ন, সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা, স্মার্ট কমিউনিকেশন প্ল্যাটফর্ম চালু, জাতীয় ও আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন, দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে পার্টনারশিপ গড়ে তোলা এবং একটি সুরক্ষিত ডিজিটাল তথ্য-আর্কাইভ তৈরি করার মতো যুগোপযোগী পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তিনি।

মফিজুল ইসলাম ফাহিম বলেন, যদি আমরা সবাই ঐক্য ধরে রাখতে পারি তাহলে FACD-CAB একটি শক্তিশালী, সংগঠিত ও প্রযুক্তিনির্ভর সংগঠনে পরিণত হবে।

তিনি বলেন, “আমি আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে এগিয়ে যেতে চাই।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর