বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম প্রেস ক্লাবের নতুন কমিটি ; সভাপতি কচি,সাধারণ সম্পাদক মুরাদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১:৫৪ পূর্বাহ্ন

চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন ব্যবস্থাপনা কমিটি (২০২৫-২০২৬) গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত বৈশাখী টিভির ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলী হলে আয়োজিত অন্তর্বর্তীকালীন কমিটির বর্ষপূর্তি দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার সাইফুল্লাহ চৌধুরী এ কমিটি ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকও ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, এনটিভির ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী, প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল মনসুর, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শিশির বড়ুয়া ও মোহাম্মদ মাহবুবুর রহমানসহ অন্যরা।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম। সহ-সভাপতি হয়েছেন দৈনিক বাংলার ব্যুরো প্রধান ডেইজি মওদুদ।

অন্যদিক যুগ্ম সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি মিয়া মো. আরিফ, অর্থ সম্পাদক এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার আবুল হাসনাত, সাংস্কৃতিক সম্পাদক পোট্রেট নিউজের সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক সিবার্তা-২৪ এর সম্পাদক রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক ইসলামিক টিভির সাবেক ব্যুরো প্রধান মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক পূর্বদেশের সিনিয়র রিপোর্টার ফারুক আবদুল্লাহ নির্বাচিত হয়েছেন।

এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন টাইমস অব বাংলাদেশ এর ব্যুরো প্রধান সালেহ নোমান, দৈনিক ইনকিলাবের ডেপুটি ব্যুরো প্রধান রফিকুল ইসলাম সেলিম, একাত্তর টিভির ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী এবং এনটিভি’র সিনিয়র রিপোর্টার আরিচ আহমেদ


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর