মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

যুক্তরাষ্ট্রকে ‘অনুতপ্ত হতেই হবে’: পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৫:০২ অপরাহ্ন

আন্তর্জাতিক জলসীমায় ইরানের একটি যুদ্ধজাহাজে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় অভিযুক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি সতর্ক করে বলেছেন, এই পদক্ষেপের জন্য ওয়াশিংটনকে ‘তীব্র অনুতপ্ত হতে হবে’।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আরাঘচি বলেন, ‘ইরানের উপকূল থেকে প্রায় দুই হাজার মাইল দূরে সমুদ্রে যুক্তরাষ্ট্র একটি নৃশংসতা ঘটিয়েছে।’

তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনীর ফ্রিগেট আইআরআইএস ডেনা আন্তর্জাতিক জলসীমায় কোনো পূর্ব সতর্কতা ছাড়াই হামলার শিকার হয়েছে।

আরাঘচি বলেন, ‘প্রায় ১৩০ নাবিক বহনকারী ফ্রিগেট ডেনা তখন ইন্ডিয়ান নেভির অতিথি হিসেবে অবস্থান করছিল।’

যুক্তরাষ্ট্রের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘আমার কথা মনে রাখবেন—যুক্তরাষ্ট্র যে নজির স্থাপন করেছে, তার জন্য তাদের তীব্রভাবে অনুতপ্ত হতে হবে।’

এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর