বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আজও সচিবালয়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৫:৫২ অপরাহ্ন

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ কালো আইন বাতিলের দাবিতে অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন সচিবালয়ের আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। দাবি মানা না হলে ২২ জুন থেকে অর্থ মন্ত্রণালয় ঘেরাও (‘ব্লকেড’) কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতৃত্বে  টানা পঞ্চম দিনের মতো সচিবালয়ের ৪ নম্বর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

ঈদের ছুটির পর ১৬ জুন থেকে আন্দোলনে ফেরেন সচিবালয়ের কর্মীরা।

উল্লেখ্য, ২৫ মে জারি হওয়া সংশোধিত অধ্যাদেশে বলা হয়েছে, ৪ ধরনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভাগীয় মামলা ছাড়াই কেবল কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুতি করা যাবে। ২২ মে উপদেষ্টা পরিষদের সভায় খসড়াটি অনুমোদনের পর ২৪ মে থেকে সংশোধনী বাতিলের দাবিতে আন্দোলন শুরু হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর