বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রাশিয়ার রাতভর ড্রোন হামলায় ইউক্রেনে আহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২ মে, ২০২৫, ৬:২৪ অপরাহ্ন

কিয়েভ এবং ওয়াশিংটনের মধ্যে একটি ঐতিহাসিক খনিজ চুক্তি স্বাক্ষরের একদিন পর রাশিয়া রাতভর ইউক্রেনে ড্রোন হামলা চালায়। হামলায় ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার কর্মকর্তারা একথা জানিয়েছেন। এএফপি এ খবর জানায়।

ইউক্রেন আশা করে, এই চুক্তি ওয়াশিংটনের জন্য যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে নিরাপত্তা প্রতিশ্রুতি প্রদানের পথ প্রশস্ত করবে। ইউক্রেন তিন বছরেরও বেশি সময় ধরে রাশিয়া আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে।

শিল্প নগরী জাপোরিঝিয়ায় আঞ্চলিক গভর্নর ইভান ফেডোরভ টেলিগ্রামে এক বার্তায় লিখেছেন, ‘রাশিয়ার রাতের আক্রমণে ২৯ জন আহত হয়েছে।’ তিনি আরো বলেন, ড্রোন হামলার শিকারদের মধ্যে ১৩ বছর বয়সী এক শিশুও রয়েছেন।

ফেডোরভ বার্তায় বলেছেন, রাশিয়ানরা শহরের বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে। হামলায় আবাসিক ভবন, একটি বিশ্ববিদ্যালয় এবং একটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

টেলিগ্রামে গভর্নর সের্গেই লাইসাক বলেছেন, পূর্ব দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় দুইজন আহত হয়েছেন। হামলার ফলে দুটি স্থানে আগুন লেগে যায়।

ইউক্রেনের জাতীয় রেলওয়ে কোম্পানি জানিয়েছে, জাপোরিঝিয়ায় তাদের লোকোমোটিভ মেরামতের কারখানায় রাতভর ‘ব্যাপক আক্রমণ করেছে রাশিয়া। যার ফলে আগুন লেগে যায় এবং কয়েক ঘন্টা ধরে জ্বলছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাতের হামলায় ১২১টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে, যার বেশিরভাগই ক্রিমিয়া, কৃষ্ণ সাগর উপদ্বীপের ওপর।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর