বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ সংক্রান্ত ঐতিহাসিক প্রস্তাব গৃহীত

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৪:৫১ অপরাহ্ন

জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের বার্ষিক প্রস্তাব ‘ফলোআপ টু দ্য ডিক্লারেশন এন্ড প্রোগ্রাম অব একশন অন আ কালচার অব পিস’ শীর্ষক শান্তির সংস্কৃতির বিষয়ে বাংলাদেশের বার্ষিক প্রস্তাব বিপুল সংখ্যক সদস্য রাষ্ট্রের আন্তঃআঞ্চলিক সমর্থনে গৃহীত হয়েছে।

আজ শনিবার (২৬ জুলাই) এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মূলত ১৯৯৯ সালে বাংলাদেশের উদ্যোগে গৃহীত প্রস্তাবটি বৈচিত্র্য বা বিভিন্নতা, সহনশীলতা, সংহতি এবং অহিংসার প্রতি শ্রদ্ধার মতো মূল্যবোধগুলোকে ব্যাপকভাবে উৎসাহিত করে।

প্রস্তাবটি শিক্ষা, সংলাপ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্তি প্রচারে দেশগুলোকে একটি কাঠামোও প্রদান করে।

বৃহস্পতিবার নিউইয়র্কে অনুষ্ঠিত অধিবেশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি প্রস্তাবটি উপস্থাপন করেন এবং বিশেষ করে ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ ও জাতিগুলোর মাঝে সহমর্মিতার অভাবের প্রেক্ষাপটে, প্রতিদিনের জীবনে শান্তির সংস্কৃতি লালনের গুরুত্বের ওপর জোর দেন।

সমগ্র অঞ্চল থেকে ৯৬টি সদস্য রাষ্ট্র প্রস্তাবটির সহ-পৃষ্ঠপোষকতা প্রদান করে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর