বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন নেহা কাক্কার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

ভারতের জনপ্রিয় গায়িকা নেহা কাক্কারের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা। সম্প্রতি দায়িত্ব, সম্পর্ক ও কাজ থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেওয়ার পরই স্বামী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে তার বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এবার সেই গুঞ্জনে সরাসরি মুখ খুললেন নেহা। 

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের স্টোরিতে দেওয়া দীর্ঘ এক বার্তায় নেহা স্পষ্ট ভাষায় অনুরোধ জানান, যেন তার স্বামী ও পরিবারের নাম এই আলোচনায় না জড়ানো হয়।

তিনি লেখেন, ‌‘আমার নির্দোষ স্বামী কিংবা আমার সবচেয়ে মিষ্টি পরিবারকে দয়া করে টেনে আনবেন না। তারা আমার জীবনের সবচেয়ে পবিত্র মানুষ। আজ আমি যা কিছু, সবই তাদের সমর্থনের কারণে।’

আগের একটি আবেগী পোস্ট ঘিরে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে সেটিরও ব্যাখ্যা দেন এই গায়িকা। নেহা জানান, তিনি আসলে কিছু ব্যক্তি ও একটি ব্যবস্থার ওপর ভীষণভাবে বিরক্ত ছিলেন। তবে আবেগের বশে সামাজিক মাধ্যমে এমন কিছু লেখা উচিত হয়নি বলেও স্বীকার করেন তিনি।

গণমাধ্যমের ভূমিকা নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন নেহা। বলেন, ‘কে কীভাবে তিলকে তাল বানায়, তা সবাই ভালো করেই জানে।’

তিনি এখান থেকে শিক্ষা নিয়েছেন বলেও জানান। ভবিষ্যতে আর ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলবেন না বলেও ঘোষণা দেন এই সুপারস্টার গায়িকা।

বার্তার শেষাংশে নিজের আবেগপ্রবণ দিক তুলে ধরে নেহা লেখেন, ‘এই দুনিয়ার জন্য আমি একটু বেশিই আবেগী। দুঃখিত এবং ধন্যবাদ আমার ভালোবাসার মানুষদের। চিন্তা করবেন না, খুব শিগগিরই আমি নতুন উদ্যমে ফিরব।’

এর আগে নেহা দায়িত্ব, সম্পর্ক ও কাজ থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়ে ভক্ত ও অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছিলেন। এমনকি ছবি তোলা থেকে বিরত থাকার অনুরোধও জানিয়েছিলেন তিনি। পরে সেই পোস্ট মুছে ফেলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর