বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আটক ৩

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২:২৫ পূর্বাহ্ন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে র‌্যাব।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন– প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও আরেক নারী।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব জানায়, রোববার সন্ধ্যায় তাদের পল্টন থানায় সোপর্দ করা হয়। এ সময় ফয়সালের স্বাক্ষরকৃত বিপুল পরিমাণ চেকবই এবং ইলেকট্রনিক ডিভাইস জব্দ করে তা পুলিশের নিকট হস্তান্তর করে র‍্যাব।

এদিকে, হাদিকে গুলি চালানো ব্যক্তি এবং তার সহযোগী ও মোটরসাইকেল চালককে শনাক্তের তথ্য জানিয়েছে পুলিশ।

রোববার বিকেলে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান, শনাক্ত দুজন হলেন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর