শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

সম্পাদক পরিষদের নতুন সভাপতি নুরুল কবীর, সাধারণ সম্পাদক হানিফ মাহমুদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৫:০৭ অপরাহ্ন

সম্পাদক পরিষদের নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দ্য ডেইলি স্টার সেন্টারে সভাপতি মাহফুজ আনামের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

নিউ এজের সম্পাদক নুরুল কবীর সভাপতি এবং বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরিষদের সংবিধান অনুযায়ী নতুন কমিটির মেয়াদ দুই বছর।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দ্য ফিন্যানশিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, নিউ এজের সম্পাদক নুরুল কবীর, দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন এবং করতোয়ার সম্পাদক মোজ্জাম্মেল হক।

অনলাইনে যুক্ত ছিলেন দৈনিক পূর্বকোণের সম্পাদক এম রমিজউদ্দিন চৌধুরী এবং সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর