বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

পিলখানায় আগুন, শিশু-নারীসহ আহত ৪ জনকে হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন

রাজধানীর বিজিবি সদর দফতরের একটি আবাসিক কোয়ার্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের ধোঁয়ায় নারী ও শিশুসহ চারজন আহত হয়েছেন।

সোমবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ১০ তলা ভবনের ৮ম তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে রাত ৭টা ৫৮ মিনিটে।

তিনি জানান, খবর পেয়ে প্রথমে পলাশী ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সদর দফতর জানায়, ভবনের আগুনের ধোঁয়ায় দুইজন নারী ও দুইজন শিশু আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এছাড়াও বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলেও প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর