সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ঢাকা ওয়াসায় নতুন এমডি অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ৫০০ জন খেলোয়াড়কে বেতনের আওতায় আনা হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল সরকার পতনের স্বপ্ন দেখলে সাবধান হয়ে যান: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস ধানের শীষে ভোট দিতে স্বামীর বাঁধা দেওয়ায় আত্মহত্যার চেষ্টা, সেই গোলাপীর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত টানা দ্বিতীয়বার বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে তলব ঢাকা-৪ ও ঢাকা-১৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৯৯ মামলা

জাতীয় স্মৃতিসৌধে চিফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির নেতৃত্বে হুইপরা  জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ রোববার ( ৮ মার্চ) সকালে  তারা শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আখতারুজ্জামান মিয়া, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও এ বি এম আশরাফ উদ্দিন নিজান উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে চিফ হুইপ বলেন, বর্তমান সংসদ হবে প্রাণবন্ত। বিরোধী দলকে সকল বিষয়ে কথা বলার সুযোগ দেওয়া হবে। বর্তমান সরকার জনগণের সরকার। স্বৈরাচার বিরোধী আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে।  তাই জনগণই সবকিছু।

এসময় সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর