সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সাবেক এমপি সরওয়ার জাহানকে কারাগারে প্রেরন

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫, ৭:০৫ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় ইলেক্ট্রিশিয়ান মো. ইলিয়াস হোসেন হত্যা মামলায় কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত এ আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আক্কেল আলী তাকে কারাগারে রাখার আবেদন করেন।

আসামি পক্ষের আইনজীবী আব্দুল মতিন জামিন আবেদন করেন। মামলার মূল নথি না থাকায় এদিন জামিন শুনানি হয়নি। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট আন্দোলনে অংশ নেন ইলেক্ট্রেশিয়ান মো. ইলিয়াস হোসেন। ওইদিন সন্ধ্যায় আল্লাহর করিম মসজিদের সামনে আসামিদের ছোঁড়া গুলিতে আহত হলে ভুক্তভোগীকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট মারা যান। এ ঘটনায় নিহতের বাবা গত ২৮ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর