বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএসএমএমইউর নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ১:১৭ অপরাহ্ন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’। বুধবার (১৬ এপ্রিল) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতাবলে ১৩ এপ্রিল ২০২৫ তারিখে প্রকাশিত অধ্যাদেশ নম্বর ১২, ২০২৫-এর মাধ্যমে ১৯৯৮ সালের ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন’ সংশোধন করা হয়েছে।

সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয় আইনের ১ নম্বর ধারায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ শব্দগুলোর পরিবর্তে ‘বাংলাদেশ’ শব্দটি যুক্ত করা হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়টির নতুন নাম দাঁড়িয়েছে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর