বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অনাচার বন্ধে চেষ্টা অব্যাহত থাকবে: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন

স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অনাচার বন্ধে চেষ্টা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ রোববার (২৯ মার্চ) পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত ‘১৭তম এশিয়া ফার্মা এক্সপো’-তে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেটর সংকটে ১১ দিনে ৩৩ জন শিশু মারা গেছে। স্বাস্থ্যখাতে সব জায়তায় সমস্যা। সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে।

৫টি ভেন্টিলেটর বেসরকারি অনুদান হিবেবে পাওয়া গেছে; রাজশাহীতে চারটি পাঠানো হবে বলেও জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত ৮ বছরে সরকার হামের টিকা দেয়নি। ফলে প্রকোপ বেড়েছে। ৬০৪ কোটি টাকা টিকার বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল ও শিশু হাসপাতালে আইসিইউসহ একাধিক হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর