বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নোয়াখালীতে এনসিপি নেতা হান্নান মাসউদের পথসভায় বিএনপির হামলা, আহত ১০

জেলা প্রতিনিধি। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ । এতে আবদুল হান্নান মাসউদসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে হান্নান মাসউদের নেতৃত্বে বিক্ষোভ করছেন তার নেতাকর্মীরা।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, নৌ-বাহিনী ও কোস্টগার্ড সদস্যদের পাঠানো হয়েছে।
আবদুল হান্নান মাসউদ বলেন, সন্ধ্যায় জাহাজমারা বাজারে আমাদের নেতাকর্মীদের মিছিলে অতর্কিত হামলা চালিয়েছে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নাম বিক্রি করে চাঁদাবাজি করা বিএনপির সিন্ডিকেট। এতে আমাদের অন্তত ৫০জন নেতাকর্মী আহত হয়েছে। হামলাকারীরা আমাদের কয়েকটি গাড়িও ভাঙচুর করেছে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর থেকে বিএনপি নামধারী সন্ত্রাসীরা হাতিয়ায় চাঁদাবাজির সিন্ডিকেট গড়ে তোলে। আমার ঘোষণা ছিল এসব চাঁদাবাজি বন্ধ করতে হবে। জনগণ আমাদের ডাকে সাড়া দিয়েছে। সেই বিএনপি নামধারী চাঁদাবাজরা আজ আমার পথসভায় হামলা চালিয়েছে।
অভিযোগের বিষয়ে হাতিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর আহমেদ রাজিব বলেন, এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ আওয়ামী লীগের পদধারী পলাতক সন্ত্রাসীদের নিয়ে জাহাজমারা বাজারে মিছিল করতে দেখে বিএনপি নেতাকর্মীরা তাতে বাধা দেয়। শুনেছি এসময় হাতাহাতির ঘটনা ঘটেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত সোয়া ১০টা) হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আহত আবদুল হান্নান মাসউদের নেতৃত্বে জাহাজমারা বাজারে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর