মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইসরায়েলি হামলায় ইরানের ২ বিমান প্রতিরক্ষা সেনা নিহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৫:১৭ অপরাহ্ন

ইরানের ওপর চালানো ইসরায়েলি বিমান হামলায় দেশটির বিমান প্রতিরক্ষা ইউনিটের অন্তত দুই সদস্য নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, নিহত এই দুই সেনার জানাজা মঙ্গলবার ( ৯ জুন) তেহরানে অনুষ্ঠিত হবে।

এক দিনব্যাপী তীব্র ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার পর ইসরায়েল ও ইরান—উভয় পক্ষই আপাতত হামলা বন্ধের ঘোষণা দিয়েছে। তবে এই যুদ্ধবিরতির আবহেই ইরান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

তেহরানের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, লেবাননের রাজধানী বৈরুতে যদি ইসরায়েল তাদের সামরিক অভিযান ও বিমান হামলা অব্যাহত রাখে, তবে ইরানও চুপ থাকবে না এবং যেকোনো মুহূর্তে পুনরায় লড়াই শুরু করবে।

দুই দেশের মধ্যে সরাসরি এই সংঘাত এবং সেনা নিহতের ঘটনা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। ধ্বংসস্তূপ ও ক্ষয়ক্ষতি নিরূপণে ইরান কাজ করছে বলে সরকারি সূত্রে জানা গেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর