বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের স্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি কিম কিওন হি-কে গ্রেফতার করা হয়েছে। শেয়ারবাজারে কারসাজি ও ঘুষ গ্রহণসহ একাধিক অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে নিজের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এএফপি এ খবর জানায়।

সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট ৫২ বছর বয়সী কিম কিওন হি-র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জন্য প্রসিকিউটরদের আবেদন করার কয়েক ঘন্টা পরেই তাকে গ্রেফতার করা হয়।

প্রমাণ নষ্ট করার ঝুঁকির কথা উল্লেখ করে প্রসিকিউটররা কিমের কথিত ‘বেআইনি কাজ’ তুলে ধরে ৮৪৮ পৃষ্ঠার মতামত জমা দেওয়ার পর আদালত পরোয়ানা মঞ্জুর করে।

এই গ্রেফতারের ফলে, দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথমবারের মতো একজন প্রাক্তন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি উভয়কেই কারাগারে পাঠানো হল। কিমের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে, পুঁজিবাজার এবং আর্থিক বিনিয়োগ আইন লঙ্ঘনের পাশাপাশি রাজনৈতিক তহবিল আইন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর