বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নারীদের নিয়ে জামায়াত আমিরের বক্তব্য সঠিক হলে দুর্ভাগ্যজনক: মাহদী আমিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ২:৫১ অপরাহ্ন

নারীদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্য সঠিক হলে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেন, জামায়াতের জন্য নারী বিদ্বেষী আচরণ নতুন কিছু নয়। এর আগেও নানা ধরনের নারী বিদ্বেষী কর্মকাণ্ড লক্ষণীয় ছিল।

আজ রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মাহদী আমিন বলেন, ‘‘অত্যন্ত বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি—জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তাঁর ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে নারীদের উদ্দেশে নোংরা ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী আলোচনা চলছে। সেটি সঠিক হলে, এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঢেকে দেওয়ার প্রচেষ্টা বলি প্রতীয়মান হয়। জামায়াত আমিরের পোস্ট অংশ অনুবাদ করলে দাঁড়ায়—‘আমরা বিশ্বাস করি যে, যখন মহিলাদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয়, তখন তারা শোষণ ও নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়। এটা অন্য কোনো রূপে পতিতাবৃত্তির মতো’।’’

জামায়াত আমিরকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘তিনি এর আগেও আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে নারীদের ক্ষমতায়ন নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন। এটি যদি সত্যিই একটি রাজনৈতিক দলের বিশ্বাস হয়ে থাকে, তবে এটি আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।’’

জামায়াত আমিরের পোস্ট নিয়ে দেশব্যাপী তুমুল সমালোচনার ৯ ঘণ্টার পর আইডি হ্যাকের দাবি কতটুতু যৌক্তিক তা নিয়ে প্রশ্ন তোলেন মাহদী আমিন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর